Dhaka Mail Logo

সারাদেশ

বরিশালে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

জেলা প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৮ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কের বাটা জোড়ে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক কলেজছাত্র ফেরদৌস বেপারী নিহত হয়েছে। এছাড়াও মোটরসাইকেল আরোহী অজ্ঞাত এক ব‌্যক্তি আহত হয়েছেন। 

শ‌নিবার  (১২ ফেব্রুয়ারি) দুপুরে গৌরনদী উপজেলার বাটাজোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস (১৮) বাবুগঞ্জের রাকু‌দিয়া এলাকার বা‌সিন্দা এবং আবুল কালাম ডি‌গ্রি কলেজের ছাত্র। 

বিষয়‌টি নি‌শ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন বলেন, ‘থ্রি হুইলার মা‌হিন্দ্রা‌টি ব‌রিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেল‌টি গৌরনদী থেকে ব‌রিশালের দিকে যা‌চ্ছিলো। প‌থিমধ্যে বাটাজোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত দুইজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ‌্য কমপ্লে‌ক্সে ভ‌র্তি করা পর মোটরসাইকেল চালক ফেরদৌসের বেপারীর মৃত‌্যু হয়।’

এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়‌নি, তবে দুর্ঘটনাকব‌লিত দুইটি যানই প‌ু‌লিশ হেফাজতে রয়েছে।

এজে