জেলা প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৮ এএম
নওগাঁয় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় শহরের দয়াল মোড় থেকে তাদের আটক করা হয়।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫।
আটকরা হলেন— মহাদেবপুরের গোপালকৃষ্ণপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে আব্দুল মতিন (২৩) ও দক্ষিণ লক্ষিপুর গ্রামের মৃত তায়েজ আলীর ছেলে ফিরোজ হোসেন (২৭)।
বিজ্ঞপ্তিতে বলা হয়— র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে শহরের দয়াল মোড়ে সন্ধ্যা ৬টায় অভিযান পরিচালনা করে র্যাবের সদস্যরা। এ সময় ২০ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মাদক কারবারি আব্দুল মতিন ও ফিরোজ হোসেনকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়— আটকের পর জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
এইউ