শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিকবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি বাংলাদেশ সরকারকে সাম্প্রতিক ন্যূনতম মজুরির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন, যাতে তা শ্রমিক ও তাদের পরিবারের চাহিদা পূরণ করে ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ প্রদান করতে পারে।

লি এক বিবৃতিতে বলেন, ‘ভবিষ্যতের অস্থিরতা রোধ করার জন্য আমরা বিদ্যমান শ্রম আইন সংশোধনের আহ্বান জানাচ্ছি, যাতে নিশ্চিত করা যায় যে সমস্ত শ্রমিক আন্তর্জাতিক শ্রম সংস্থার আহ্বান অনুযায়ী সংগঠন ও সম্মিলিত দরকষাকষির স্বাধীনতার অধিকার পুরোপুরি প্রয়োগ করতে পারেন।’


বিজ্ঞাপন


আন্তর্জাতিক শ্রমবিষয়ক ব্যুরো জানিয়েছে, বাংলাদেশের ন্যূনতম মজুরি পর্যালোচনার ক্ষেত্রে সহিংসতা বৃদ্ধি এবং শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের ওপর দমন-পীড়ন বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় গভীরভাবে উদ্বিগ্ন।

মন্ত্রণালয় ৩০ অক্টোবর রাসেল হাওলাদার এবং আঞ্জুয়ারা খাতুনের পুলিশ গুলিতে নিহত হওয়ার অভিযোগের নিন্দা জানিয়েছে।

লি বলেন, ‘ডিজাইন এক্সপ্রেস ফ্যাক্টরির রক্ষণাবেক্ষণ অপারেটর ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য হাওলাদার (২৬) বিক্ষোভের সময় নিহত হন। ২৩ বছর বয়সী সেলাই মেশিন অপারেটর এবং দুই সন্তানের জননী খাতুনও বিক্ষোভের সময় নিহত হন।’

 


বিজ্ঞাপন


শ্রমিকদের সমাবেশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন, শ্রমিকদের ওপর সহিংস দমন-পীড়ন বন্ধ এবং হাওলাদার ও খাতুন হত্যাকাণ্ডে পুলিশের জড়িত থাকার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

লি বলেন, ‘আমরা ন্যূনতম মজুরি আন্দোলনে গ্রেফতার বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের শ্রমিক সংগঠক জুয়েল মিয়ার অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।’

মঙ্গলবার গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার ৩০০ টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হলেও শ্রমিক ও ইউনিয়নগুলো ২৩ হাজার টাকা দাবি করে আসছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য সড়কে নেমে আসেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ এবং কারখানা ও যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সূত্র: ইউএনবি

এইউ

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর