শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ, হাসপাতালে ১৫

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ, হাসপাতালে ১৫

ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর হাতিরপুলে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে হয়েছে এ সংঘর্ষ। এতে অন্তত ৩০-৪০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: অবশেষে নতুন সিনেমায় শাবনূর

বিষয়টি নিয়ে ঢাকা মহানগরের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন রাজা জানান, দুপুরে তারা ঢাকা-১০ এ নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় যান। হাতিরপুল থেকে মিছিল নিয়ে সেন্ট্রাল রোডের দিকে যাওয়ার পথে তাদের ওপর আক্রমণ করে সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইমাম হোসেন মঞ্জিলসহ তার সমর্থকরা তাদের ওপর আক্রমণ করে। লাঠিসোটা দিয়ে তাদের নেতাকর্মীদেরকে পেটাতে থাকে। এতে অন্তত ৩০-৪০ জন নেতাকর্মী আহত হন।

আরও পড়ুন: তবে কী অভিনয় ছাড়ছেন না মাহি?

জানা গেছে, সংঘর্ষের শুরুটা হয়েছিল মিছলের সামনে দাঁড়ানো নিয়ে। দুই গ্রুপ সামনে নিজেদের জায়গা নিশ্চিত করতে তর্কাতর্কি শুরু করে। পরে তা গড়ায় মারামারিতে। এ প্রসঙ্গে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত অন্তত ১৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে কারোর অবস্থাই গুরুতর নয়।


বিজ্ঞাপন


ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়া আহতরা হলেন, জনি বাবু (৩০), অনিন্দ্র চৌধুরি (২৩), শিশির (৩৫), রাসেল (৩০), আব্দুল জলিল (৩৮), সোহেল খান (২৮), মাহি (২৫), ইব্রাহিম, আলিফ (৩৫), উজ্জলসহ (৩০) আরও কয়েকজন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর