শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

রান্না

ডালের ফেনা কি স্বাস্থ্যকর?

আসাদুজ্জামান লিমন
প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ১০:০১ এএম

শেয়ার করুন:

ডালের ফেনা কি স্বাস্থ্যকর?

প্রোটিনের ঘাটতি পূরণ করতে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার ডাল। ডাল সেদ্ধ করার সময় খেয়াল করে দেখবেন ফেনা হয়। অবশ্য বেশিরভাগ মানুষ এই বিষয়ে মাথা ঘামান। ফেনাসহ সেদ্ধ এই ডালেই দেওয়া হয় কালোজিরা, শুকনো মরিচের ফোঁড়ন। 

কখনো কি ভেবেছেন ডালের এই ফেনা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না উপকারী? এই প্রতিবেদনে জেনে নিই বিস্তারিত- 


বিজ্ঞাপন


বিশেষজ্ঞদের মতে, ডালের এই ফেনা একেবারেই স্বাস্থ্যকর নয়। তাই ডাল সেদ্ধ করার পর এই ফেনা তুলে ফেলে দেওয়াই ভালো।

ডাল সেদ্ধ করতে গেলে সাবানের মতো ফেনা হয় কেন?

ডালের এই ফেনা আসলে ‘স্যাপোনিনস’ নামক একটি উপাদান। বিশেষজ্ঞদের মতে, সাবানের মতো পিচ্ছিল এই ফেনা স্বাস্থ্যের জন্য মোটেই ভাল নয়। এটি জলের সংস্পর্শে এলে দ্রবীভূত হয়ে যায়। পানি ফুটলে এই স্যাপোনিনস সাবানের মতো ফেনা তৈরি করে।

এই ফেনা কি সত্যিই ক্ষতিকর?


বিজ্ঞাপন


বিভিন্ন গবেষণা অনুযায়ী, ফেনায় থাকা সাবানের মতো পদার্থটি শরীরের ক্ষতি করতে পারে। কারণ, এতে ডালে থাকা গ্লাইকোসাইডের প্রাকৃতিক গঠন ক্ষতিগ্রস্ত হয়। যা শরীরের ক্ষতি করে। তাই এই ফেনা তুলে ফেলে দেওয়াই ভালো বলে মনে করছেন গবেষকরা।

image

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর