শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ভেজাল গুড় খেলে হতে পারে এসব রোগ, জানুন আসল গুড় চেনার উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

ভেজাল গুড় খেলে হতে পারে এসব রোগ, জানুন আসল গুড় চেনার উপায়

পিঠা-পুলির মৌসুম পৌষ-মাঘ। শীত এলে নানারকম পিঠার স্বাদ চেখে দেখতে চান সবাই। বাঙালির পিঠার প্রতি প্রেমের কথা উঠলেই চলে আসে গুড়ের কথা। মজার খেজুরের গুড় দিয়ে তৈরি হয় নানারকম পিঠা। সমস্যা হলো ভেজালের ভিড়ে আসল গুড় খুঁজে পাওয়াই দুষ্কর। আর ভেজাল গুড় খেলে হতে পারে নানা স্বাস্থ্য সমস্যা। 

 

ভেজাল গুড়ে মেশানো থাকে নানা ক্ষতিকর উপাদান। এসব উপাদান শরীরে প্রবেশ করলে দেখা দেয় নানাবিদ শারীরিক সমস্যা। এমনটাই দাবি বিশেষজ্ঞদের। ভেজাল গুড় খেলে কী ক্ষতি হতে পারে চলুন জেনে নিই –wqeeretr

কী কী ভেজাল মেশানো হয় গুড়ে? 

ভেজাল গুড় মিষ্টি স্বাদের করার জন্য অত্যধিক পরিমাণে চিনি মেশানো থাকে। এতে তেমন বিপদের আশঙ্কা নেই। কিন্তু গুড়কে আরও গাঢ় করতে যেসব রং ব্যবহার করা হয়, তার থেকেই একাধিক শারীরিক সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে। 


বিজ্ঞাপন


 

 

এছাড়াও ভেজাল গুড়ে মেশানো হতে পারে বেশ কিছু ক্ষতিকর রাসায়নিকও। তাই গুড় কেনার সময় সাবধান হওয়া জরুরি।

ভেজাল গুড় খেলে যেসব ভয়াবহ ক্ষতি হতে পারে 

স্নায়ুতন্ত্রের ওপর বড়সড় আঘাত হানতে পারে ভেজাল গুড়। রাসায়নিক মিশ্রিত এসব গুড় বেশি পরিমাণ খেলে বাড়ে ক্যানসারের আশঙ্কাও।

 

 

এছাড়া ভেজাল গুড়ে থাকে এমন কিছু রাসায়নিক যা সরাসরি পেটের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই গুড় খেলে দেখা দিতে পারে গ্যাস, অ্যাসিডিটির মতো পেটের সমস্যা। কিছুক্ষেত্রে দেখা দিতে পারে বমি বা ডায়ারিয়ার মতো সমস্যাও।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর