শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখছেন ইসি আনিছুর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখছেন ইসি আনিছুর

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের চেষ্টার কমতি নেই জানিয়ে কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যদি করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত।’

রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এমন শঙ্কার কথা জানান।


বিজ্ঞাপন


নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘সমগ্র বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে না পারলে বাংলাদেশের আর্থিক, সামাজিক, ব্যবসায়িকসহ সবকিছু থমকে যাওয়া সম্ভাবনা আছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।’

আরও পড়ুন: সরকার ক্ষমতায় থাকলেও ভোট সুষ্ঠু হয় এবার প্রমাণ করতে হবে: সিইসি

তিনি আরও বলেন, আর মাত্র ছয়দিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন যেকোনো মূল্যে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে। সেই উদ্দেশ্যে ২৮ নভেম্বর থেকে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন। আচরণবিধি প্রতিপালনে তারা কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এবারই প্রথম প্রতিটা আসনভিত্তিক সার্বক্ষণিক জুডিশিয়াল অফিসার দিয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি করা হয়েছে। উভয় মাঠে খুব ভালো কাজ করেছে। এক মাসেরও বেশি সময় পুরো মাঠ চষে বেড়িয়েছি। সিইসিসহ অন্যান্য কমিশনাররা দেশের বিভিন্ন স্থানে গেছেন।

আরও পড়ুন: ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর ইসি’


বিজ্ঞাপন


সুষ্ঠু নির্বাচন করতে ইসির চেষ্টার শেষ নেই জানিয়ে তিনি বলেন, অন্যান্য যেকোনো নির্বাচনের তুলনায় এবার সহিংসতা খুব কম। যদিও ক্ষেত্রবিশেষে দু-একটা ঘটনা ঘটেছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘন অন্যবারের চেয়েও কম। তারপরও আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচন।

বিইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর