বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

ঢাকা–নারিতা রুটে ফ্লাইট চালু হচ্ছে ২৭ জুলাই: বিমানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

ঢাকা–নারিতা রুটে ফ্লাইট চালু হচ্ছে ২৭ জুলাই: বিমানমন্ত্রী
আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খান রিতা। ছবি: ঢাকা মেইল

ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় ৩০ জুনের মধ্যে চালু করার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। নতুন করে ২৭ জুলাইয়ের মধ্যে এই রুটে ফের ফ্লাইট চালু হবে বলে আশা প্রকাশ করেছেন বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খান রিতা।

সোমবার (১৫ জুন) দুপুরে তথ্য অধিদফতরে সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানান।

তিনি জানান, ৩০ জুনের মধ্যে ঢাকা- নারিতা রুটে ফ্লাইট ফের চালুর জন্য বলা হয়েছিল। কিন্তু জাপানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ৪৫ দিন সময় চেয়েছি। সিকিউরিটি ইস্যুতে। যে কারণে আমাদের সময় বাড়াতে হচ্ছে। আশা করি ২৭ জুলাই আমরা ফ্লাইট চালু করতে পারবো।

বিইউ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর