শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রথম ওয়ানডেতে কিউইদের বিপক্ষে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

প্রথম ওয়ানডেতে কিউইদের বিপক্ষে হারল বাংলাদেশ

নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। ডানেডিনে দুই দলের ম্যাচটি বারবার পড়েছে বৃষ্টির বাঁধায়। এক ঘন্টা দেরিতে খেলা শুরুর পর কিউইদের ব্যাটিং ইনিংসের সময়ও দুইবার ম্যাচ বন্ধ ছিল বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত ম্যাচ কমিয়ে আনা হয় ত্রিশ ওভারে। পরে অধিনায়ক টম ল্যাথামের ৯২ এবং উইল ইয়াংয়ের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ত্রিশ ওভারে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ২৩৯ রান সংগ্রহ করলেও বৃষ্টি আইনে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রান। এ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই সৌম্য সরকার ডাক মেরে বিদায় নেয়ার পর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিমরা। শেষ পর্যন্ত নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ ২০০ রানে থামলে বৃষ্টি আইনে ৪৪ রানের জয় পায় স্বাগতিকরা।  

২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ব্যাট হাতে আজ উদ্বোধনী জুটিতে নেমেছিলেন এনামুল হক বিজয় এবং সৌম্য সরকার। তবে অ্যাডাম মিলনের করা ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানেই আজ সাজঘরে ফিরেছেন সৌম্য। এরপর ক্রিজে বিজয়ের সঙ্গী হন শান্ত। 


বিজ্ঞাপন


তবে অধিনায়ক শান্তও আজ দলের হাল ধরতে পারেননি। বিজয়ের সঙ্গে ৪৬ রানের জুটি গড়লেও নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি। সপ্তম ওভারে ইশ সোধির বলে বোল্ড হয়ে ১৫ রান করেই সাজঘরে ফিরেন তিনি। 

এদিকে টাইগারদের হয়ে শুরু থেকেই প্রতিরোধ গড়েছিলেন আরেক ওপেনার এনামুল বিজয়। কিউই বোলারদের সামলে তিনি এগিয়ে যাচ্ছিলেন ব্যক্তিগত অর্ধশতকের দিকে। তবে দ্বাদশ ওভারে ক্লার্কসনের বলে ক্যাচ তুলে দিয়ে ৪৩ রানেই সাজঘরে ফিরেন তিনি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর